বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের শিশু কন্যা ঢাকায় ধর্ষণের শিকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশু কন্যার পিতা মোঃ হান্নান মিয়া বাদী হয়ে মোঃ ফারুক (৩০) এর বিরুদ্ধে গত ১২ এপ্রিল ঢাকার কদমতলী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের হান্নান মিয়া ব্যবসায়ীক কারণে ঢাকার পূর্ব কদমতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। একই মালিকের ভাড়াটিয়া হিসেবে পাশের রোমে আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের আব্দুল মুনাফের পুত্র মোঃ ফারুক স্ত্রীসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। হান্নান মিয়া মাছ ব্যবসার সাথে জড়িত। গত ১১ এপ্রিল সকালে তিনি ব্যবসায়ীক কাজে বাসা থেকে বের হয়ে যান। এদিকে বিকেল সাড়ে ৫ টার দিকে হান্নান মিয়ার স্ত্রী সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে ঘরে একা রেখে দোকানে যান। ৬টার দিকে মহিলা বাসায় এসে মেয়েকে ডাক দিলে সে কাঁদতে কাঁদতে ফারুকের ঘর থেকে বের হয়। জিজ্ঞেস করলে সে মাকে তার গোপনাঙ্গ দেখিয়ে বলে ফারুক আঙ্কেল নুনু দিয়ে ব্যথা দিয়েছে। মা মেয়ের প্যান্ট খুলে তার গোপনাঙ্গ রক্তাক্ত দেখতে পান। সাথে সাথে হান্নান মিয়াকে ফোনে খবর দিলে তিনি এসে মেয়েকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার কিছু দিন পূর্বে অভিযুক্ত ফারুকের স্ত্রী তার পিত্রালয়ে বেড়াতে গিয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com