বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে সাহিত্য পত্রিকা তরঙ্গ এর মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং থেকে প্রকাশিত পূর্ণাঙ্গ অনিয়মিত সাহিত্য পত্রিকা “তরঙ্গ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বানিয়াচং গণগ্রন্থাগারে বহুল প্রত্যাশিত সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ। পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মখলিছ মিয়ার সভাপতিত্বে ও বার্তা সম্পাদক উমর ফারুক শাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক আবু সালেহ আহমদ, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, মাওঃ আবুল কাশেম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, “তরঙ্গ” এর সম্পাদক শিব্বির আহমদ আরজু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির আহমদ বলেন, বানিয়াচং হলো ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন গ্রাম, এ গ্রামে সাহিত্য ও সংস্কৃতি চর্চা আবহমানকাল থেকেই চলে আসছে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহিত্য চর্চার বিকল্প নেই। তিনি আজীবন এ পত্রিকাটির প্রকাশনায় সহযোগিতা করবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন, বানিয়াচং সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, নজরুল ইসলাম, আল আমিন আহমদ, মখলিছুর রহমান, শিশু সাংবাদিক আবু তালহা মিহরাব, নজরুল ইসলাম সোহাগ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ সুহাইল আহমদ ও কবিতা আবৃত্তি করেন কিশোর কবি এম আর ঠাকুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com