মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়া বার্ষিক উৎসব সম্পন্ন হয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক কীর্তন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় ৩ দিনব্যাপী উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুরে দধিভান্ড ভাঙ্গনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়। উৎসব কমিটির সভাপতি ডাঃ ননীগোপাল নাথের সভাপতিত্বে অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, কর্নেল (অবঃ) সি কে দাশ, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধÑখ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী, জেলা কুষকলীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড সুমঙ্গল দাশ সুমন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড গতি গোবিন্দ দাশ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, উৎসব কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, সাধারন সম্পাদক নৃপেন্দ্র চন্দ্র পাল প্রমূখ। অনুষ্টানে কীর্তন পরিবেশন করে গোপালগঞ্জের জয়লী সম্প্রদায়, খুলনার বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, দিরাইয়ের গোপী সম্প্রদায়, লাখাইয়ের রাসবিহারী সম্প্রদায়। বার্ষিক উৎসবমালায় ও দধিভান্ড ভাঙ্গন অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com