বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শংখ শুভ্র রায়, এডঃ শামছু মিয়া চৌধুরী, ফেরদৌস আহমেদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, সাইদুর রহমান, ইয়াওর মিয়া, আবিদুর রহমান, সায়দাত হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দুর্ঘটনার কারণে শ্রমিকদের ফাসিঁ/যাবত জীবন ও ২৫ লাখ টাকা জরিমানার আইন কার্যকর করা যাবে না। যদি এমন আইন কার্যকর করার সিদ্ধান্ত নেয়ায় হয় তাহলে শ্রমিকদের অপর অবিচার করা হবে। অবিলম্বে সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবি জানান। অনথ্যায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com