বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী ॥ মিরপুর পাবলিক লাইব্রেরী জ্ঞানের আলো ছড়াচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আনুষ্ঠানিকভাবে বাহুবল উপজেলার ‘মিরপুর পাবলিক লাইব্রেরীর নির্মিত দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি (এমপি কেয়া চৌধুরী) এ ভবন উদ্বোধন করেন।
পরে এ লাইব্রেরীর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরীর সহ-সভাপতি আরজু মিয়া মাষ্টারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, ১৯৭৬ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠা পায় এ লাইব্রেরী। ১৯৮৭ সালে এখানে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী ভবন করে দেন। শুরু হয় পুরোদমে কার্যক্রম। এ লাইব্রেরী চারদিকে জ্ঞানের আলো ছড়াচ্ছে। ধীর ধীর মিরপুরে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা পেয়েছে। এ স্থানটি এখন সমৃদ্ধ। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়। আজ আপনাদের নিয়ে এ ভবন উদ্বোধন করতে পেরে গর্ববোধ করছি।
এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন লিয়াকত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রবীণ শিক্ষক বীরেশ্বর ভট্টাচার্য, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, আসকার আলী, মিরপুর পাবলিক লাইব্রেরী’র সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, আইয়ূব আলী, আপ্তাব উদ্দিন, মেম্বার রজিম আলী, মখলিছুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, কবি আব্দুল কাদির চৌধুরী বাবুল, সাবেক মেম্বার রাহেলা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com