বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তাফা শহীদ অডিটরিয়ামে চুনারুঘাট আনসার ও ভিডিপি আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চুনারুঘাট-মাধবপুর)-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক তাহমিনা আক্তারের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, আনসার ও ভিডিপি জেলা কমান্ডার মোহাম্মদ মাহবুব উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, এমপি পিএস বেলাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, সামজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার এহসানুল হক, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামচ্ছুজ্জামান শামীম, সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান আঃ রশিদ, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ শফিউল ইসলাম শাফি, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন পাইকপাড়া ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মোঃ জামাল, গাজীপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মোছাঃ আছমা আক্তার। বার্ষিক সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার ভিডিপির উবাহাটা ইউপির দলনেতা মোঃ ফরিদ মিয়া ও গীতা পাঠ করেন হেপী রানী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com