মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
  • ৭০৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও ভক্তিগীতির আসরসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে। বুধবার সকাল ৯টায় শহরের মহাপ্রভূ আখড়া থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া প্রাঙ্গনে শেষ হয়। র‌্যালীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন শংকর পাল, এডভোকেট নীলাদ্রী শেখর পুরকায়েস্থ টিটু, এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, এডভোকেট নলিনী কান্ত রায় নীরু, কমিশনার দীলিপ দাস, প্রমথ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, ইসকন মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা বলেন, ভোগের তীব্র স্পৃহা, নিষ্ঠুরতা, কুটিলতা, উগ্র দাম্ভিকতা এবং ষড়রিপুর প্রবল দাপট থেকে রক্ষা পেয়ে অসত্য থেকে সত্যের পথে যেতে পারি। পাশপাশি অন্ধকার থেকে আলোর পথে গিয়ে মৃত্যু থেকে অমৃতুত্বে নিয়ে যাওয়ার প্রার্থণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com