মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৪৯০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী কলি আক্তার (১৯) আহত হয়েছেন। আহত কলি আক্তার লেনজাপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। গতকাল শনিবার দুপুর আড়াটইটার দিকে শায়েস্তাগঞ্জ শহরে দাউদনগর রেল গেইট এলাকায় কলি আক্তারের বাবার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় কলি আক্তার বাবার বাড়ীতে থাকেন। গতকাল শনিবার দুপুরের দিকে স্বামী সাইফুল ইসলাম কলি আক্তারের পিতার বাড়িতে যান। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী সাইফুল ইসলাম স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com