সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আন্তঃজেলা ট্রান্সফরমার চুরির গড ফাদার আটক

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ট্রান্সফরমার চোরের গড ফাদার নাছির উদ্দিন জনি তালুকদার (২৫) নামে এক চোরকে অবশেষে আটক করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের জিলু মিয়া তালুকদারের পুত্র। গতকাল শুক্রবার রাত ৯টায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের দেউন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেখানো চোরাইকৃত দুইটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়।
সূত্র জানায়, জনি এক প্রভাবশালী নেতার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে আসছে। এই ট্রান্সফরমার টাকার একভাগ ওই নেতাকে সে দেয়। এতদিন ধরাছোয়ার বাইরে থাকলেও অবশেষে সে পুলিশের খাচায় বন্দি হলে তার অজানা কাহিনী বেড়িয়ে আসে। সে এ পর্যন্ত ১০টি ট্রান্সফরমার চুরি করেছে। ট্রান্সফরমার চুরির কারণে অনেক এলাকায় বিদ্যুৎবিহীন অবস্থায় গ্রামবাসী জীবন যাপন করছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জনির দেখানো মতে চোরাই দুইটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাকে কোর্টে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com