শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের লিফলেট

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, হবিগঞ্জে জঙ্গিবাদের কোন ঠাই নেই। সেজন্য তিনি সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা চেয়েছেন। এ লক্ষে চুনারুঘাট থানা পুলিশ সোমবার থেকে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে জঙ্গি প্রতিরোধে বাড়ি ভাড়া সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করেছে। এতে ভাড়াটিয়াদের তথ্য, অপরিচিত লোকদের তথ্য দিনে এবং সতর্ক থাকতে অনুরোধ করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান তার সহকর্মীদের নিয়ে মঙ্গলবার চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেন। লিফলেটে বলা হয়েছে, অপরিচিত ভাড়াটিয়াদের নাম ঠিকানা যাচাই বাছাই করুন, প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করুন। ভাড়াটিয়াদের চলাফেরায় সন্দেহ হলে এবং তাদের বাসায় আসবাবপত্র বা মালামাল না থাকলে কিংবা তারা অধিকতর নিজেকে লুকিয়ে রাখতে চেষ্ঠা করলে পুলিশকে জানান। এতে আরো বলা হয়, পুলিশ কর্তৃক সতর্কতামুলক কার্যক্রমের ব্যত্যয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে জঙ্গিবাদ/সন্ত্রাসীদের পাশাপাশি বাড়ির মালিক কিংবা তত্বাবধায়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতার জন্য আমরা কাজ করছি। চুনারুঘাটের কোন বাসাবাড়িতে জঙ্গিরা যাতে আস্তানা না গড়তে পারে সেজন্য মানুষকে সচেতন করছি। চুনারুঘাট তথা হবিগঞ্জকে জঙ্গিমুক্ত রাখতে জেলা পুলিশ সুপারের সিদ্ধান্তে আমরা প্রয়োজনে বাসা বাড়িতে যাবো। তারপরও চুনারুঘাটকে আমরা জঙ্গিবাদ মুক্ত রাখতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com