মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের চিনি মিয়ার সাথে জালাল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত অবস্থায় চিনি মিয়া, জালাল মিয়া, হান্নান মিয়া, রিপন মিয়া, শিমুল মিয়া, মিসির মিয়া, আমেনা বেগম, শাহানা বেগম, আছিয়া বেগম ও আমিনা বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com