বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং প্রাক্তণ ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৭৪১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রাক্তণ ফুটবল খেলোয়ার কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে রাজবাড়ি প্রাঙ্গণে প্রাক্তণ কৃতি ফুটবল খেলোয়ার জালাল উদ্দিন খান বাবুলের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় বানিয়াচংয়ের প্রাক্তণ সর্বস্তরের ফুটবল খেলোয়ার উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জালাল উদ্দিন খান বাবুলকে সভাপতি ও আবদুর রউফ মাস্টারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়। এ সময় কৃতি খেলোয়ার আহমদ জুলকার নাইনকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কার্যকরি কমিটির সহ-সভাপতি মোতাব্বির হোসেন খান, ওয়ারিশ উদ্দিন খান, গোলাম কাদির। যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়তোষ রঞ্জন দেব, সহ-সম্পাদক মাস্টার সাহেদ মিয়া। সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আবু মোতালেব খান লেবু, প্রচার সম্পাদক আব্দুস সালাম লস্কর, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান মুতি ও সহ-ক্রীড়া সম্পাদক আহমেদুর রহমান শেলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com