বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের চা বাগানে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৫০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৭টি চা বাগানের সাড়ে ৩ হাজার দরিদ্র চা শ্রমিকের মধ্যে বিনামুল্যে প্যাকেটজাত খাবার ও আনুসাঙ্গিত দ্রব্য বিতরণ করা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে দেওরগাছ ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের আনুষ্ঠানিকভাবে এ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সহকারি কমিশানর সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডঃ মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের. ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মাখন চকদার, সজল দাশ, মহরম আলী, সত্যেন্দ্র দেব, এমপির পিএস বেলাল আহমেদ, চুনারুঘাট রিপোর্র্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, আব্দুল আউয়াল, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল আলম রুবেল, বকুল পাল, রঞ্জন পাল, বিপুল পাল, শাহাবুদ্দিন মোল্লা, শ্যামসুন্দর রায়, তৈয়ব মোমিন জুয়েল, দিবাকর ব্রম্মচারি, এতেপন পাল প্রমুখ। উপজেলার ১৪টি চা বাগানের ৩ হাজার ৫০৩ জন দরিদ্র চা শ্রমিকের মধ্যে প্রত্যেককে প্রথম কিস্তির ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি আটা, ৩ কেজি ডাল, ২ লিটার তৈল ও ২টি করে সাবান প্রদান করা হয়। তৃতীয় কিস্তিতে অতিরিক্ত প্রত্যেককে ১টি শাড়ি ও ১টি লুঙ্গি প্রদান করা হবে। প্রত্যেক চা শ্রমিক ৩ কিস্তিতে মোট ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী দেওয়া হবে। খাদ্য সামগ্রী বিতরণে সরকারের পৌনে দুই কোটি টাকা ব্যয় হবে। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সমাজ সেবা অধিদপ্তর ইউনিসেপের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com