মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলের বৃন্দাবন কলেজ ছাত্রকে শহরে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মুক্তার আলী (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তার আলী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মাসুক আলীর পুত্র। সে সরকারী বৃন্দাবন কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তার আলী কোচিং করতে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে যায়। কোচিং শেষে সে কলেজ রোড এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে জেলা পরিষদ অডিটরিয়াম এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মুক্তার আলী চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। তবে কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com