মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবষ পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৪৫৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ মনতলার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবষ।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কলেজের শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ এর পরিচালনায় কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক নাছিমা বেগম, অলক চক্রবর্তি, শেখ রফিকুল ইসলাম, প্রীতিশ চন্দ্র সাহা, ব্যাংকার সাহাব উদ্দিন প্রমুখ। সবশেষে শিশুকিশোরদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com