শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌছে গেছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কাছে দেওয়া ওয়াদা পুরণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিয়ে জনগণকে দেশের উন্নয়নের মূল শ্রোত ধারায় যুক্ত করেছেন।
তিনি গতকাল বুধবার সদর উপজেলার কাজিরগাও, মরড়া ও ঢাকিজাঙ্গাল গ্রামে সাড়ে ৫ কিলোমিটিার বিদ্যুৎ লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব বি ডি মিত্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত। হাজী নুরে আলম মঞ্জু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বুলবুল খান, শানখলা ইউনিয়ন চেয়ারম্যান হাজী সবুজ মিয়া তরফদার, ইব্রাহিম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামাদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এমরান, বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল করিম, শফিউল আলম তালুকদার মেম্বার, শামীম আহমেদ, সাদেক মিয়া, শেখ জামাল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৭৬ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সংযোগের মাধ্যমে ২৪১টি পরিবার বিদ্যুৎ সুবিধা পেলো। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল আমীন দুলাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com