বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাঘাসুরা প্রিমিয়ার লীগের চতুর্থ আসরের উদ্বোধনী খেলায় বাঘাসুরা টাইটানসের জয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাঘাসুরা প্রিমিয়ার লীগ এর চতুর্থ আসর বিপিএল-২০১৭ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (১৫ মার্চ) বাঘাসুরা সড়ক বাজারের পাশের অস্থায়ী মাঠে এ খেলার উদ্বোধন হয়। বিপিএল উদ্যোক্তা জিয়া উদ্দিনের দুলালের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এখলাছুর রহমান চৌধুরী।
উদ্বোধনী খেলায় তুমুল উত্তেজনাপূর্ণ তৃতীয় আসরের চ্যাম্পিয়ন এস টি এন ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় বিপিএল এর নতুন দল বাঘাসুরা টাইটানস্।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে এস টি এন ক্রিকেটার্স নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল হোসাইন সর্বোচ্চ ৯১ ও শোয়েব মিয়া ৮৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাঘাসুরা টাইটানস ১৫.৪ বল খেলে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে জয় লাভ করে। দলের পক্ষে পানেল সর্বোচ্চ ১১০ রান সংগ্রহ করে। বোলিংয়ে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ১১০ রান সংগ্রহের সুবাদে পানেল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম, মাসুম আহমেদ ও পলাশ কান্তি দাশ। প্রসঙ্গত, বিপিএল এর এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com