মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি বানিয়াচং ও নবীগঞ্জের জয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলা। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় বানিয়াচং উপজেলা ৭৭-৩৫ পয়েন্টে আজমিরীগঞ্জ উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নবীগঞ্জ উপজেলা ৬৭-৩৫ পয়েন্টে বাহুবল উপজেলাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, নুরুল ইসলাম ও লিটন মিয়া।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একটিতে অংশগ্রহণ করবে হবিগঞ্জ সদর উপজেলা বনাম নবীগঞ্জ উপজেলা। অপর সেমিফাইনালে লড়বে চুনারুঘাট উপজেলা বনাম বানিয়াচং উপজেলা।
গতকাল প্রধান অতিথি হিসাবে খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com