বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জ্বালানির দাম বৃদ্ধির বিভিন্ন স্থানে সিপিবি ও বাসদ পথ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির দাম বৃদ্ধির পায়তারা বন্ধ করো, জ্বালানি ক্ষেত্রে দূর্নীতি-লুটপাট-নৈরাজ্য রুখো-এই দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় কোর্ট পয়েন্টের নিমতলায় ও আনোয়ারপুর চৌরাস্তা মোড় সহ বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, শ্রমিক নেতা আঃ ছালাম, রনজিৎ সরকার ও মোঃ রফিক মিয়া।
সভায় বক্তাগণ সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং বলেন সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে বাড়ী ভাড়া, বাসভাড়া, অটো রিক্সাভাড়া সহ নিত্যপণ্যের দাম বাড়বে এবং গরীব জনসাধারণের দুর্ভোগ বাড়বে। তাই এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com