মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার রাত ৮ টার দিকে কাজিরবাজার এলাকা থেকে মালেক মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত মালেক উপজেলার হরিনগর গ্রামের ফজল মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ২নং বড় ভাকৈর ইউপির হরিনগর গ্রামের ফজল মিয়ার ছেলে মালেক মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালত একটি জিআর মামলায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করলে সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গতকাল শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে এসআই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় কাজিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com