শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

প্রেমিক জুটি পালিয়ে যাবার সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে আটক

  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবার সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ প্রেমিক জুটিকে আটক করেছে। পরে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। প্রেমিক বি-বাড়িয়া সদর উপজেলার রাজু মোল্লা। প্রেমিকা হবিগঞ্জ শহরের আজহারুল ইসলাম উজ্জল এর কন্যা। প্রেমিক কলেজ ছাত্রীর সাথে রাজুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল মেয়েটি কলেজে যায়। বিকেলে আর বাসায় ফিরেনি। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয়। খোজাখোজির এক পর্যায়ে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। এদিকে প্রেমিক জুটি পালিয়ে যাবার সময় সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে মেয়ের আত্মীয় স্বজন হাইওয়ে থানার ওসির সহযোগিতায় তাদের আটক করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন প্রেমিক জুটিকে আটকের সত্যতা স্বীকার করেন। রাতে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com