বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক মৃত্যুবরণ করেছে। গতকাল সোমবার সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মৃত্যুবরণ করে ইলিয়াছ আলী (২৫) নামের এক যুবক। সে ওই গ্রামের নুরুল ইসলামের পুত্র।
সদর হাসপাতালে নুরুল ইসলাম জানান, ২৬ ডিসেম্বর দুপুরে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের লিটন মিয়াসহ একদল লোকের সাথে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তার শরীরের বিভিন্নস্থানে ফিকলের আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইলিয়াছ আলী মৃত্যুবরণ করেন। বিষয়টি আজমিরীগঞ্জ থানার ওসিকে অবগত করা হলে তিনি সদর থানাকে অবগত করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তিনি জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com