বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুবদল নেতা অলির পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মোঃ অলিউর রহমান অলির পিতা সদর উপজেলার শহরতলীর জালালাবাদ গ্রামের বাসিন্দা মোঃ জিতু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না…………রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় তিনি বি-বাড়িয়া জেলার খান্দুরা সাহেব বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ জুম্মা জালালাবাদ গ্রামের ইদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউছ, জেলা বিএনপির যুগ্ম সাধাণ সম্পাদক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম, জেলা যুবদল সভাপতি আজিজুল রহমান কাজল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল ইসলাম ইমরান, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন আহমেদসহ বিএনপি যুবদল, ছাত্রদল, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পৌর মেয়র জিকে গউছ, পত্রিকায় প্রদত্ত এক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com