বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই ওয়ান্টেভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই দুটি করে মামলার ওয়ারেন্ট রয়েছে।
ধৃত আসামীরা হলো-উপজেলার মোড়ার পাটলি (ছোট সাকোয়া) গ্রামের জব্বার মিয়ার ছেলে ইসমাইল মিয়া ও খলিলপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে তাজুত আলী ওরপে তাজ। ধৃতদের গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ থানার জিআর ১৯/১০ ও ৬৩/১৪ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইসমাইল মিয়া এবং ১০১/০৪ ও ৯৩/১৩ মামলার ওয়াটেন্টভূক্ত আসামী তাজুত আলী ওরপে তাজ দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ওসি এস.এম আতাউর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই আসামীকে শুক্রবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com