বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের শিবপাশায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে আলফিন বেগম (১৫) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোক মুখে বিষ ঢেলে তাকে হত্যা করেছে। এনিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। আলফিন ওই গ্রামের আঞ্জব আলীর কন্যা। হাসপাতালে আঞ্জব আলী জানান, একই গ্রামের সবর মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তার বাড়ির সীম সিমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সবর মিয়া ও তার লোকজন তাকে ভিটেবাড়ি ছাড়া করতে ষড়যন্ত্র করে। তার কন্যা আলফিন বেগম বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। গতকাল বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে সবর মিয়ার কন্যা সাহিদা বেগম আলফিনকে প্রলোভন দিয়ে তাদের বাড়ি নিয়ে যায়। সেখানে সবর মিয়ার কন্যা রাফি, সুমা, আবুল মিয়ার পুত্র আইমুলসহ কয়েকজন মিলে মুখে বিষ ঢেলে দেয়। মুমুর্ষু অবস্থায় আলফিনকে তাদের বাড়িতে দিয়ে যায়। বাড়িতে এসে আঞ্জব আলী তার কন্যাকে ছটফট করতে দেখেন। এ সময় তার কন্যা তাকে জানায় উল্লেখিতরা তাকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে। আলফিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আলফিন মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতাহাল তৈরি করে মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com