বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে পৌর যুবলীগের সেক্রেটারী মিলনের কবর জিয়ারত করলেন এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৫০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী ও চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন মিলনের পশ্চিম পাকুড়িয়াস্থ কবর জিয়ারত করলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডঃ মাহবুব আলী। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় তিনি জিয়ারত করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, মহিমুজ্জামান হারুন, এমপি’র পিএ বেলাল আহমেদ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ ইমান আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা প্রমুখ।
জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের খতিব মাওঃ জালাল উদ্দিন। এর পূর্বে এমপি মাহবুব আলী মরহুম কামাল উদ্দিন মিলনের পিতা চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের বাড়িতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com