বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অতিরিক্ত গাজাঁ পানে যুবকের মৃত্যু ॥ লাশ ফেলে পলায়ন

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ওরসে এক যুবকের রহস্যজনক প্রাণহানি ঘটেছে। যুবকের মৃত্যুর পর কে বা কারা লাশ এনে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গাজাঁ পানে তার মৃত্যু হয়েছে। পরে অবশ্য নিহতের আত্মীস্বজন হাসপাতাল থেকে লাশ নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করেছে। নিহত যুবকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বিরামচর গ্রামে। সে ওই গ্রামের আতিক মিয়ার পুত্র আবুল কালাম (৫০)। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোরে। জানা যায়, রবিবার ভোরে কে বা কারা একটি টমটমে করে আহত এক যুবককে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে লাশ ফেলে তারা পালিয়ে যায়। দুপুর ১২টার দিকে নিহতের আত্মীয়স্বজন এসে হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যায়। চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বরাব্দা হক শাহ মওলার বার্ষিক ওরস ছিল শনিবার দিবাগত রাতে। ওরসে ঐ যুবক অতিরিক্ত গাজাঁ পানে তার মৃত্যু হয়। চুনারুঘাট থানার এস.আই কাশি শর্মা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com