বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাসদ নেতা মোঃ ফিরোজের চিকিৎসায় হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের অনুদান প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিজি হাসপাতালের চিকিৎসাধিন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা জাসদের সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজ এর চিকিৎসার জন্য সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে। সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ফিরোজ এর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এসোসিয়েশনের সহ-সভাপতি গাজীউর রহমান গাজী গতকাল পিজি হাসপাতালের ২১নং কেবিনে মোঃ ফিরোজের হাতের অনুদানের চেক তুলে দেন। এ সময় মোঃ ফিরোজের সহধমিনী উপস্থিত ছিলেন।
এদিকে এক বিবৃতিতে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে এর সভাপতি হবিগঞ্জের কৃতি সন্তান এম এ আজিজ অসুস্থ মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজের চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com