বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে টমটম উল্টে স্কুলছাত্রীসহ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় টমটম উল্টে স্কুল ছাত্রীসহ এক পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় জগতপুর গ্রামের জমশেদ আলী (৩৫), তার স্ত্রী জায়েদা খাতুন (৩০) ও কন্যা স্থানীয় স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্রী তানিয়া (১১)কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জগতপুর থেকে একটি টমটম পাইকপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। আহতরা জানান, টমটম চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিল। টমটমটি জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com