বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আলোচিত নাহিদা হত্যা মামলার আসামী কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আলোচিত নাহিদা হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালেকের জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরন করেছেন আদালত। বুধবার মাধবপুর আমলী আদালত-৬ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ আগষ্ট মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ভাগিনি নাহিদাকে হত্যা করে আব্দুল মালেক গংরা। পরে তৎকালীন ইউ/পি সদস্য আব্দুল মতিনকে প্রধান আসামী করে ৫৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আব্দুর রহিম। অপর দিকে নিজের ভাগিনিকে হত্যা করে অন্যকে ফাঁসানোর অভিযোগ এনে আব্দুল মতিনের স্ত্রী তুলি চৌধুরী হবিগঞ্জ আদালতে (সিআর২৫/২০১৬) মামলা দায়ের করেন। মামলাটি হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ তদন্ত করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল করিম আসামীর বিরুদ্ধে গত ২ ফেব্র“য়ারী অভিযোগপত্র দায়ের করেন। বিচারক অভিযোগ পত্রটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার প্রধান আসামী আব্দুল মালেক আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com