মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত বরণ উৎসব

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিল্পকলা একাডেমীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত বরণ উৎসব অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমী মাঠে এ অনুষ্টান অনুষ্টিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জেলা প্রশাসক সাবিনা আলম এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বিয়াম স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলাতানা, প্রাবন্ধিক এম এ রব ও আবু মোতালেব লেবু।
দিনব্যাপি অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যত্ত্বিত্বরা উপস্থিত ছিলেন। মঞ্চে বিভিন্ন থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com