মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেয়র জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য এডভোকেট গুলজার খানের পিতা বিশিষ্ট মুরুব্বী আজগর আহমেদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মেয়র জি কে গউছ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মেয়র জি কে গউছ বলেন, বিশিষ্ট মুরুব্বী আজগর আহমেদ খান ছিলেন একজন ভাল মানুষ। তিনি সব সময় মানুষের সাথে হাসি খুশি থাকতেন, ভাল ব্যবহার করতেন। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com