মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জীবন সংকেতের ৩০ বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ শহরে মাতিয়েছে জীবন সংকেত এর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গতকাল শুক্রবার বিকেলে সাইফুর রহমান মিলনায়তনের সামন থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। ঢাক-ঢোল, রঙিন মুখোশ, বাঁশির শব্দ আর সংগঠনের সদস্যদের উচ্ছ্বলতায় তখন শহরে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল। সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে আকাশে উড়ানো হয় নানান রঙের ফানুস। আজ শনিবার চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে অনুষ্ঠিত হবে নানা আয়োজনে সতীর্থ পুনর্মিলনী। ‘তিরিশে, মঞ্চে আছি মঞ্চেই থাকবো উল্লাসে’ শ্লোগানে জীবন সংকেত আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালার। আনন্দ শোভাযাত্রা, ফানুস উড়ানো ও সতীর্থ পুনর্মিলনীর মাধ্যমে নাট্যদলটি শুরু করেছে তাদের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানমালার।
এ ব্যাপারে জীবন সংকেত এর সাংগঠনিক সম্পাদক সৌরভ বিকাশ দেব বলেন, ৩০ বছর পূর্তিতে আমরা আয়োজন করবো বছরব্যাপী নানা অনুষ্ঠানের। এগুলো হল আনন্দ শোভাযাত্রা, সতীর্থ পুনর্মিলনী, নাট্যজন সম্মাননা, পথ নাট্যোৎসব, মঞ্চ নাট্যোৎসব, একাধিক নতুন নাট্য প্রযোজনা ও দেশ-বিদেশে নাট্য পরিভ্রমণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com