বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের কাজী হাটা এলাকায় অন্তস্বত্তা গৃহবধুকে পিটিয়ে গর্ভপাত নষ্ট করে দিয়েছে দেবর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাজী হাটা এলাকায় ৪ মাসের অন্তস্বত্তা গৃহবধু সাজিদা আক্তার (৩০) এর গর্ভপাত নষ্ট করে দিয়েছে পাষন্ড দেবর। মুমূর্ষ অবস্থায় গৃহবধু সাজিদা আক্তারকে গতকাল বুধবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার তরমুজ আলীর স্ত্রী। আহত সূত্রে জানা যায়, সাজিদা আক্তারের সাথে পারিবারিক তুচ্ছ বিষয়া নিয়ে উল্লেখিত সময়ে বাকবিতন্ডা হয় সৎ দেবর কালাম মিয়ার। এক পর্যায়ে কালাম মিয়া ও তার স্ত্রী রোকেয়া আক্তার উত্তেজিত হয়ে সাজিদার উপর হামলা চালায়। এ সময় দেবর কালাম মিয়ার লাথির আঘাত সাজিদার পেটে পড়লে তার ৪ মাসের গর্ভ নষ্ট হয়ে যায়। সাথে সাথে সাজিদা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, লাথির আঘাতের কারণে তার গর্ভপাত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তবে আল্ট্রাসনোগ্রাম করার পরই বুঝা যাবে কি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com