বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট সিএনজি শ্রমিক মালিক ঐক্য পরিষদ। এ উপলক্ষে চুনারুঘাট মধ্যবাজার সোনার বাংলা হোটেলের ২য় তলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট সিএনজি শ্রমিক মালিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আঃ কাদির সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার বিদায়ী ওসি নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক এইচ এম সেলিম, চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ ছালাম, সাংগঠনিক সম্পাদক সাজিদ মিয়া, অর্থ সম্পাদক মিহির পাল, প্রচার সম্পাদক ছাহেব আলী, দপ্তর সম্পাদক আয়াত আলী সুজন, মোঃ ইমান আলী, আমির উদ্দিন, মিজানুর রহমান মিজান, জিতু মিয়া, জয়নাল মিয়া, আঃ হাই, ফারুক মিয়া, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, নাজমুল মিয়া, সোহেল মিয়া, শামীম মিয়া ও জাহির মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী পদোন্নতি পেয়ে এএসপি হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদান করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com