বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিকারপুর গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে শাবানা আক্তার (২৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্ত। এতে ওই গৃহবধুর পা নষ্ট হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের সানু মিয়ার স্ত্রী।
আহত সুত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে দরজা ভেঙ্গে প্রবেশ করে একই গ্রামের আব্দুল হাইয়ের পুত্র রুহুল আমিনসহ ৫/৬ জন যুবক ওই গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় বাঁধা দেয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আরএমও ডাঃ দেলোয়ার হোসেন জানান, শাবানার অবস্থা আশংকাজনক। তার শরীরে ১৫টিরও বেশি আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com