বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা তাঁতীলীগের আহবায়ক, পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি মোঃ মুদ্দত আলী ও সদস্য সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে ফারুক মিয়াকে আহবায়ক, জগত সিংহ, মোঃ ইমন আহমেদ চৌধুরী, আব্দুল মতিন আকদ্দুছ, সুমন পাল, ডাঃ জীবন রায় ও শাহিন আলমকে যুগ্ম আহবায়ক এবং প্রণব দেবকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করে তাদের হাতে কমিটি তুলে দেয়া হয়। কমিটি গঠনের সময় উপস্থিত জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও এমপি আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ, জেলা তাঁতীলীগ এর যুগ্ম আহ্বায়ক মাহবুব সাদীক উজ্জল, জেলা তাঁতীলীগের সিনিয়র নেতা সাজু নাছের চৌধুরী, জেলা তাঁতীলীগ নেতা কামাল হোসেন সিমন, মিজানুর রহমান জসিম, শামীম আহসান মহসিন, এডভোকেট সিজিলসহ দলীয় নেবৃবৃন্দ। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com