বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের ক্রিকেটার শেপু আহমেদের বিদেশ গমনে উপলক্ষে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে আনমনু শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অন্যতম তরুন ক্রিকেটার দুর্দান্ত ফারফর্মার শেপু আহমেদের বিদেশ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শহরের নাইস চাইনিজ রেস্টুরেন্টে আব্দুল কদ্দুছের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ বলেন, শাপলা স্পোর্টিং ক্লাবের একজন নির্ভরযোগ্য খেলোয়ার ছিল শেপু আহমেদ। হয়তো জিবিকার তাগীদে তাকে বিদেশ যেতে হচ্ছে, এতে করে তোমাদের মন ভেঙ্গে গেলে চলবে না। তোমরা চেষ্টা করবে প্রতি খেলোয়াড় শেপুর মতো নির্ভরযোগ্য হতে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা মীর জাহান মিয়া, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুজ্জামান চৌধুরী তুহিন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামাল মিয়া, আঙ্গুর মিয়া, মন্নান মিয়া, কাজল আহমেদ, হুমায়ূন আহমেদ, কপিল মিয়া, জাকারিয়া আহমেদ, সোহেদ আহমেদ, জসীম উদ্দিন, জোলন আহমেদ, আহমেদ জোবেল, সাইফুর রহমান বাবু, সবুজ আহমেদ, চয়ন আহমেদ, রাজু আহমেদ, তোহেল মিয়া, জাসেদ আহমেদ, পলাশ মিয়া, ইব্রাহীম মিয়া, প্লাবন মিয়া, আলাল আহমেদ, সিকন্দর আলী, মোঃ নাবিদ মিয়া, বাদল আহমেদ, জিকু মিয়া, খালেদ মিয়া, জনি মিয়া, রাহাত মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com