মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের জয়পুরে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৪ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু বুধবার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫১৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শ্রীচৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি খ্যাত পূণ্যভূমি শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসব শুরু হচ্ছে আগামী বুধবার (৮ ফেব্র“য়ারি)। চার দিনব্যাপী এই উৎসবে পদাবলী কীর্তন, নামযজ্ঞসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৮৩ সালে পরম বৈষ্ণব ড. শ্রী মহানামব্রত ব্রহ্মচারী আবিষ্কার করেন পুণ্যতীর্থ শ্রীধাম জয়পুর এ মহাপ্রভুর মামারবাড়ি। তারই ঐকান্তিক প্রচেষ্টায় মহাপ্রভুর মাতৃদেবী শচীরাণীর নামে জয়পুরে ‘শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম’ গড়ে ওঠে। কালের আবর্তনে আধ্যাত্মিক ভাবমূর্তি হিসেবে গৌরভক্তদের কাছে মহাতীর্থভূমি রূপে ‘শচীঅঙ্গন’ পরিচিতি পেয়েছে। চিরাচরিত প্রথানুসারে এখানে বার মাসে তের পার্বণ অনুষ্ঠিত হয়। এবারও আগামী ৮ থেকে ১১ ফেব্র“য়ারি (২৫ থেকে ২৮ মাঘ) পর্যন্ত বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছে। এবার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ৮ ফেব্র“য়ারি পদাবলী কীর্তন, নৃত্যানুষ্ঠান ও নাটক। ৯ ফেব্র“য়ারি ভোরে নামযজ্ঞ শুরু। ১০ ফেব্র“য়ারী শুক্রবার মহাপ্রভুর বিশেষ পূজার্চ্চনা ও ভোগরাগ। ভক্তরা ২০১ টাকা প্রনামী দিয়ে বিশেষ ভোগে দিতে পারবেন। ভোগরাগ শেষে শুক্রবারই মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া অনুষ্ঠানের শেষ দিনে (১১ ফেব্র“য়ারী) রয়েছে ‘বসন্ত উৎসব’। বসন্ত উৎসবে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত শিল্পী ‘আশিক’। জানতে চাইলে শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম বার্ষিক উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, প্রতি বছরের মত এবারও মহাপ্রভুর মামারবাড়ি শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক উৎসব উদ্যাপন করা হবে। এতে সকল ভক্তদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসব উপলক্ষে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com