বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে ও রাজীব দেব রায় রাজুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, খায়রুল হোসাইন মনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম, পৌর কাউন্সিলর স্বপ্না পাল, ইউপি সদস্য শ্যামলি রানি দেব, সেলিনা হোসেন, ব্যবসায়ী মাশুক মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, মো. আইয়ুব খান, শামীম চৌধুরী, জামাল আবু নাছের, মিজানুর রহমান, সাব্বির হাসান, রাখাল দে, হামিদুর রহমান, ছাত্রনেতা আতাউস সামাদ বাবু, ছাত্রকল্যাণ সভাপতি এহসানুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com