বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে গ্রেফতারকৃত দুই ডাকাতকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে আন্তঃজেলা দুই ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হল, বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের আইয়ূব আলীর পুত্র কুতুব আলী (৩০) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের জব্বার মিয়ার পুত্র সুহেল আহমেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় ডাকাতরা হবিগঞ্জের আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিল বলে জানায় গ্রেফতারকৃতরা।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। তাদের কাছ থেকে আরো তথ্য জানতে তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান সদর থানার ওসি। ওসি ইয়াছিনুল হক জানান, গ্রেফতারকৃত কুতুব আলীর বিরুদ্ধে ৬টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সুহেল আহমদের বিরুদ্ধে ১টি ডাকাতি ও ১টি ছিনতাই মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com