বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় ভরগাও বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউপি জাতীয় পার্টির সদস্য সচিব অবসরপ্রাপ্ত কর্পোরাল লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক নাজমুল খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ্ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা জাতীয় কৃষকপার্টির সভাপতি কমান্ডার এম.এ খালেক, উপজেলা জাপানেতা নুরুজ্জামান চৌধুরী। এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি জাপার নেতৃবৃন্দ ও ইউপি যুব সংহতির আহবায়ক আব্দুল মতিন মুন্না, সদস্য সচিব বাহারুজ্জামান বাহার, সাবেক সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের তালুক, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে লুৎফুর রহমানকে আহবায়ক, নুরুজ্জামান চৌধুরী, হান্নান মিয়া, লুৎফুর রহমান খান, আব্দুন নুর, মামুন খাঁন, আছকির মিয়া, মোঃ আব্দুল হান্নান, নাজমুল খাঁন, আমিরুল ইসলাম-কে যুগ্ম আহবায়ক ও শাহজাহানুর রহমান স্বপনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ঠ পানিউমদা ইউপি জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের। সভায় ১ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com