বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌর এলাকায় অনুষ্ঠিত স্বরস্বতি পূজামন্ডপ পরিদর্শন করলেন মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অনুষ্ঠিত স্বরস্বতি পূজামন্ডপ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার সন্ধ্যার পর তিনি পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র জি কে গউছ পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পূজার্থীদের সঙ্গে কোশল বিনিময় করেন। এ সময় পূজার্থীরা দীর্ঘ ২ বছর পর তাদের নির্বাচিত মেয়রকে কাছে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন। আবেগে অনেকই জড়িয়ে ধরে কেদে ফেলেন। এ সময় জি কে গউছ তার দুঃসময়ে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে হবিগঞ্জ পৌরসভার কর্মতৎপরতা পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
মেয়র বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। তাই পাথরে নয়, মানুষের হৃদয়ে নাম লেখার চেষ্টা করেছি। মানুষের ভালবাসা অর্জনের চেষ্টা করেছি। কারণ মানব সেবাই সর্বোৎকৃষ্ট ইবাদত। শত ষড়যন্ত্রের মধ্যেও পৌরবাসী আমাকে ভুলে যায়নি। আমি আমৃত্যু পৌরবাসীর এই ঋণ পরিশোধের চেষ্টা করব।
পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন ও শেখ মামুন, এনাম চৌধুরী, মাসুক, সায়েদ, তুষার রায়, বিবাস চক্রবর্তী, শুভ দাশ, শুভ, দিপ্ত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com