বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিরপুরে গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর গরুর বাজারে এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় সাহেব আলী (৩৫) নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সে উপজেলার হাফিজপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র। গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর গরুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি রবিবার ও বুধবার মিরপুর বাজারে গরুর হাট বসে। সাহেব আলী দীর্ঘদিন হাটে গরু বিক্রি করে আসছে। গতকাল সন্ধ্যায় একদল লোক তাকে কিছু খাইয়ে অচেতন করে সর্বস্ব নিয়ে যায়। পরে নির্জন একটি স্থানে তাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com