বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সড়কে দুই দল শ্রমিকের সংঘর্ষ ॥ ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুর ও আলীগঞ্জে বাস ও টমটম শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বাসসহ ৭টি যানবাহন। এ ঘটনায় ধন মিয়া নামের টমটম শ্রমিক সমিতির এক নেতাকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ওই সড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে টমটম শ্রমিকদের একটি অংশ চলন্ত বাস থেকে টাকা উত্তোলন করছিল। এ ঘটনায় বাস চেকার টমটম চালক আজিজকে রবিবার মারধোর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বেলা ১২টার দিকে উভয় পক্ষের শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হবিগঞ্জ-ইমামবাড়ি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত শ্রমিকরা ৭টি যানবাহন ভাংচুর করে।
খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার ওসি অমূল্য চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২ ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com