বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্র্যামান আদালতের অভিযান জরিমানা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের বড়বাজারে ভ্র্যামান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ১ সিএনজি চালককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বার্হী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে বড়বাজারের মুদি ব্যবসায়ী মুর্শেদ মিয়াকে ৫শ, আমির হোসেনকে ৫শ, মারাজ মিয়া ৫শ, হোটেল ব্যবসায়ী আতাউর রহমান ১ হাজার ও রাস্তায় সিএনজি অটোরিক্সা রেখে জন সাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় মোটরযান অধ্যাদেশ আইনে তৌহিদ মিয়াকে ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও ব্যবসায়ী নেতা আলী আকবর। সততা ও নিষ্ঠার সাথে সঠিক নিয়মে ব্যবসা পরিচালনা করার জন্য ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। অন্যতায় আরো কঠোরভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও তিনি সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com