বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ ও শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত ফুল মিয়া ও মর্তুজ আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই সৈয়দ মাহবুবুর রহমান, এসআই রফিকুল ইসলামসহ একদল বাহুবল থানা পুলিশের সহায়তায় ডাকাত সরদার ফুল মিয়াকে গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৩টি মামলার পলাতক আসামী শংকরসেনা গ্রামের মৃত আঃ হাসিম এর ছেলে ফুল মিয়া (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফুল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বিশ্বনাথ, বালাগঞ্জ, বাহুবল, কানাইঘাট, কমলগঞ্জ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ১৩টি মামলা এবং ৭টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। এর মধ্যে ২টি হত্যা ও ডাকাতি করতে গিয়ে একটি হত্যার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপর দিকে ফুল মিয়ার অপর সহযোগী হবিগঞ্জের বাহুবল এলাকার কুখ্যাত ডাকাত মর্তুজ (৩৫) কে শুক্রবার ভোর রাতে বাহুবল থেকে আটক করে র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের জোয়ানরা। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন চৌধুরী জানান, মর্তুজের বিরুদ্ধে বাহুবল ও সায়েস্তাগঞ্জ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
মর্তুজ বাহুবল থানার বসিনা গ্রামের মৃত আনছব আলীর ছেলে। তাকে শুক্রবার বিকেলে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com