বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে মিরপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নব-গঠিত মিরপুর প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ, সাবেক কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, প্রেসক্লাব সদস্য এডঃ এম এ মজিদ, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এমএ ওয়াহেদ, মিরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ জাবেদ আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সমুজ আলী রানা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিদার এলাহী সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজল, প্রচার সম্পাদক আব্দুল কাদির চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান মাসুম, এম সাইফুর রহমান, নুর উদ্দিন সুমন প্রমূখ। আলোচনা সভায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ নব-গঠিত মিরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন এবং পেশাগত ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com