বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অবৈধ ৫টি করাত কল জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত ৫টি করাত কল জব্দ করেছে ট্রাক্সফোর্স। গত বুধবার সন্ধ্যায় বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বন বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিশেষ ট্রাক্সফোর্স এ অভিযান চালায়। অভিযানে মাধবপুর উপজেলার নোয়াপাড়া সানু মিয়ার করাত কল, হুমায়ুন মিয়ার করাতকল, তেলিয়াপাড়ায় শওকত মিয়ার করাত কল, ফয়সল চৌধুরীর করাত কল ও জগদীশপুরে রজব আলীর করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় শাহপুর বনবিট কর্মকর্তা সৈয়দ মোয়াদ্দেস আলী জগদীশপুর বনবিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর ও চুনারুঘাট ফরেস্ট স্পেশাল ষ্ট্রাইকিং ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান করাত কল বিধিমালা মোতাবেক রিজার্ভ ফরেস্টের ১০ কিলোমিটার ও আন্তর্জাতিক সীমানার ৫ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করা যাবেনা। এ সীমানার মধ্যে অবস্থিত সকল করাত কলের লাইসেন্স তখনই বাতিল করা হয়। এর বিরুদ্ধে কতিপয় করাতকল মালিক হাইকোর্টে রিট করেন। গত বছরের ১৬ অক্টোবর করাত কল মালিকদের রিট হাইকোর্ট খারিজ করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com