বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের চূড়ান্ত পরীক্ষার সনদ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫-২০১৬ সালে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষার সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জের শিক্ষা সেবাধর্মী প্রতিষ্ঠান সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আমজাদ মিলন। তথ্য প্রযুক্তিবিদ সাইফুর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ইঈচউ ট্রাস্ট ও আবুল কাশেম ট্রাস্ট ইউ.কে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার আলম, খয়রুল ইসলাম হেলাল, বিশেষজ্ঞ ডাক্তার ও প্রধান রেজিষ্টার নর্থাম্পটন জেনারেল হাসপাতাল ইউ.কে দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান জুন্নুন। এছাড়া বক্তব্য বক্তব্য রাখেন, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক শ্যামল সর্দার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন জয়নুল হক, রায়হান সিদ্দিকি আসিফ। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন আবুল কাহার ফাহিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com